• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
  • [কনভাটার]

খুলনায় বিএনপি নেতাকে গুলি

ডেস্ক রিপোর্ট / ২০০ জন দেখেছেন
আপডেট : বুধবার, ৩ জুন, ২০২৬

রূপসা উপজেলার ৪ নম্বর টিএসবি বাহিরদিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি শাহীনুর শেখকে লক্ষ্য করে গুলি করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে তালতলা এলাকায় এ ঘটনা ঘটে। রূপসা থানার ওসি আবদুর রাজ্জাক মীর এতথ্য নিশ্চিত করেন। শাহীনুর শেখ তালতলা এলাকার আতিয়ার শেখের ছেলে। তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ওসি আবদুর রাজ্জাক বলেন,‘মঙ্গলবার রাতে নিজ গ্রামের একটি চায়ের দোকানে অবস্থান করছিলেন শাহীনুর শেখ। এ সময় মোটরসাইকেলে করে আসা হেলমেট পরা দুই যুবক তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে একটি গুলি শাহীনুরের পায়ে লাগে। আরেকটি গুলি মাথার চামড়া ভেদ করে বেরিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।’

এ পুলিশ কর্মকর্তা বলেন, ‘ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে। হামলার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি এবং কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও সংবাদ